Movie name:Khawto
Director by: Kamaleshwar Mukherjee
Director by: Kamaleshwar Mukherjee
গল্পটা আসলে একটা ইরোটিক থ্রিলার, সেটা ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে। ছবিটা প্রধানত সম্পর্কের ছবি। গল্পে ভালবাসা আছে, যৌনতা আছে, থ্রিলার আছে। গল্পটা দেখলে বোঝা যাবে, এরকম কাহিনি হয়তো মানুষ গল্পে-উপন্যাসে পড়েছেন, কিন্তু এরকম গল্প নিয়ে ছবি, অন্তত ইদানীংকালের বাংলা সিনেমায় হয়নি। গল্পটা যেমন সাহসী, গল্পের প্রধান চরিত্র, মানে নির্বেদ লাহিড়ী চরিত্রটাও তেমনই। আমাদের সমাজে প্রেম-ভালবাসা-সম্পর্কের কনসেপ্ট খুব দ্রুত বদলে যাচ্ছে। আজ থেকে সাত-আট বছর আগেও লোকে লিভিং টুগেদারের কনসেপ্ট শুনলে আঁতকে উঠত, এখন সে ব্যাপারটা খুব ক্যাজ়ুয়াল হয়ে গেছে। এই গল্পে একটা ইয়ং কাপ্ল আছে, তাদের প্রেম-ভালবাসা-শরীরী ভাষা-অভিব্যক্তি একরকম। আবার তার ঠিক আগের জেনারেশন, যেটা আমি করছি, সেখানে আবার প্রেম-ভালবাসা-সম্পর্ক আর-একরকম। দুটো ডিজ়াইন সম্পূর্ণ আলাদা, তবে সব মিলিয়ে ছবির এলিমেন্ট কিন্তু থ্রিলারের। এখানে ক্ষত মানে হল অভ্যন্তরীণ ক্ষত। বাইরে কোথাও ক্ষত হলে সেটা প্লাস্টিক বা কসমেটিক সার্জারি করে সারিয়ে নেওয়া যায়, কিন্তু মনের ভিতরে কোনও ক্ষত হলে তা এত সহজে সারানো যায় না। একটা সময়, একটা স্পেস এবং আরও অনেক কিছুর সাহায্যে সেটা হয়তো অনেকটা মুছে যায়। আবার অনেক দিন পরে, স্থান-কাল-পাত্র বদল হওয়ার পর হয়তো দেখা গেল ক্ষতচিহ্নটা ভিতরে রয়েই গেছিল তার নিজেরও অজান্তে। এই কারণেই ছবিটার নাম ক্ষত।
No comments:
Post a Comment